অ্যাম্বুলেন্স মেলেনি, মোটরসাইকেলে মায়ের লাশ নিয়ে শ্মশানে ছেলে

  • আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২১, ০৭:৫৫
  • 874 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২১, ০৭:৫৫
  • 874 বার পঠিত
অ্যাম্বুলেন্স মেলেনি, মোটরসাইকেলে মায়ের লাশ নিয়ে শ্মশানে ছেলে

করোনার উপসর্গ দেখা দেওয়ার পর নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন এক নারী। তবে সে রিপোর্ট হাতে আসার আগেই মারা যান তিনি। এরপর অ্যাম্বুলেন্স জোগাড় করতে না পেরে মোটরসাইকেলে করে ওই নারীর মৃতদেহ নিয়ে শ্মশানে যান তার স্বজনরা।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। সেই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর আনন্দবাজারের।

পুলিশ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীকুলম জেলার মন্দাসা মণ্ডল গ্রামে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই নারীর। বেশ কিছুদিন ধরেই করোনার নানা উপসর্গ দেখা দিয়েছিল তার। এর পর কোভিড পরীক্ষা করান তিনি। তবে নিজের রিপোর্ট আর দেখে যেতে পারেননি। তার আগেই ওই নারী মারা যান। এরপর তার দেহ সৎকারের জন্য বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্সের খোঁজ করতে থাকে পরিবার। তবে কোনোভাবেই সেটি জোগাড় করতে পারেননি পরিবারের সদস্যরা। এমনকি, অন্য কোনও গাড়ির মাধ্যমে দেহ শ্মশানের নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা যায়নি। অবশেষ ওই নারীর মৃতদেহ মোটরসাইকেলে করে শ্মশানে নিয়ে যান তার ছেলে এবং জামাই।

উল্লেখ্য, ভারতের অন্যান্য রাজ্যের মতোই করোনার ছোবলে রীতিমতো ধুঁকছে অন্ধ্রপ্রদেশ। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮১ জন। ওই সময়ের মধ্যে মারা গেছেন ৫১ জন কোভিড রোগী।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581