ঝালকাঠিতে বৃষ্টির জন্য ‘ইসতেস্কার’ নামাজ আদায়

  • আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২১, ০৭:৫২
  • 777 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২১, ০৭:৫২
  • 777 বার পঠিত
ঝালকাঠিতে বৃষ্টির জন্য ‘ইসতেস্কার’ নামাজ আদায়

ঝালকাঠি প্রতিনিধি :: দেশের অন্যান্য এলাকার মতো এবার ঝালকাঠিতেও গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ থেকে রক্ষা পেতে জেলার নলছিটি উপজেলায় ‘ইসতেস্কার’ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

বৃহস্পতিবার (২৯এপ্রিল) সকালে নলছিটি শহরের সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এলাকার ধর্মপ্রাণ মানুষ এ নামাজ আদায় করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. বাহাউদ্দীন।
নামাজে অংশগ্রহণকারীরা জানান, বৈশাখের অর্ধেক মাস পার হলেও বৃষ্টির দেখা নেই। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। প্রচÐ গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এ নামাজ আদায় করা হয় বলেও জানান তারা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581