চরফ্যাসনে জোড়া খুন, ২ ভাড়াটে খুনি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম : মে ০৪ ২০২১, ০৮:০১
  • 774 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৪ ২০২১, ০৮:০১
  • 774 বার পঠিত
চরফ্যাসনে জোড়া খুন, ২ ভাড়াটে খুনি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার

ভোলার চরফ্যাসনের আসলামপুর গ্রামে জোড়া খুনের ঘটনায় জড়িত ভাড়াটে খুনি শরীফুল ইসলামকে (২৮) চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। চট্রগ্রামের চকবাজার থানা পুলিশের সহযোগীতায় গত সোমবার রাতে চট্রগ্রামের চট্টশরী রোডের দেবপাহাড় এলাকায় অভিযান চালিয়ে চরফ্যাসন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শরীফুল চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের করিমপাড়ার শাহ আলমের ছেলে । সে চট্রগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মাইক্রোবাসের চালকের কাজ করতো। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) প্রবোধ দাস আজ মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনায় প্রকাশ, গত ৮ এপ্রিল সকালে আসলামপুর ইউনিয়নের সুন্দরীখালের পাড়ে জামাল ভুইয়ার পরিত্যক্ত বাগান বাড়িতে মাথাবিহীন ২টি পোড়া মরদেহ উদ্ধার করে চরফ্যাসন থানা পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে চরফ্যাসন থানায় একটি হত্যামামলা দায়ের করেন। ঘটনাস্থল থেকে পাওয়া আলামতের সূত্রধরে পুলিশ চরফ্যাসন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জাফর ফরাজী ছেলে বেল্লাল, তার ভাই কাশেম ও শ্বশুড় আবু মাঝিকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যানুযায়ী গত ২১ এপ্রিল বিকেলে আসলামপুর গ্রামের মহিবুল্যাহর বাড়ির টয়লেটর সেফটিক ট্যাংকি থেকে বিচ্ছিন্ন দু’টি মাথা এবং ঘটনাস্থলের পাশের সুন্দরীর খাল থেকে খুনে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র (ছ্যানি) উদ্ধার এবং গত সোমবার চট্রগ্রাম থেকে ভাড়াটে খুনি শরীফুল ইসলামকে গ্রেফতার করে করে চরফ্যাসন থানা পুলিশ।

এই বিছিন্ন মাথা উদ্ধারের পর পুলিশ জানায়, ৮ এপ্রিল উদ্ধার করা মাথাবিহীন দু’টি দেহের পরিচয় অনেকটা নিশ্চিত করা গেছে। দেহ দু’টি তপন সরকার ও দুলাল সরকার নামে দুই ভাইয়ের । যারা চরফ্যাসন পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত উপেন্দ্র সরকারের ছেলে। দীর্ঘদিন ভারতে অবস্থান করে এদেশের স্বজনদের চোখ ফাঁকি দিয়ে পৈত্রিক জমি বিক্রি করতে গিয়ে দুই ভাই খুনিদের ফাঁদে পড়ে। জমির ক্রেতা বেল্লাল হোসেন জমির মূল্যবাবদ প্রাপ্য ১২ লাখ টাকা আত্মসাতের উদ্দেশ্যে আড়াই লাখ টাকায় খুনি ভাড়া করে ঘটায় এই খুনের ঘটনা।

নিহতদের পরিচয় গোপন করে নিজেদের রক্ষার কৌশল হিসেবে খুনিরা দেহ থেকে মাথা আলাদা করে আগুন দিয়ে দেহগুলো পুড়ে দেয়।খুনের ২৬দিন পর ভাড়াটে খুনিদের একজন শরীফুল ইসলামকে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করেছে চরফ্যাসন থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক প্রবোধ দাস জানান, খুনি একাধিক। অপরাপর খুনিদের গ্রেফতারে অভিযান চলছে। সব খুনি গ্রেপ্তার পর খুনের বিষয়ে বিস্তারিত আরো জানানো হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493