সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে দৌলতখান প্রেসক্লাবের মানববন্ধন

  • আপডেট টাইম : মে ২০ ২০২১, ০৭:৪০
  • 752 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২০ ২০২১, ০৭:৪০
  • 752 বার পঠিত
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে দৌলতখান প্রেসক্লাবের মানববন্ধন

দৌলতখান(ভোলা)প্রতনিধি\
সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে মামলায় জড়ানোর প্রতিবাদে ভোলার দৌলতখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০মে) সকাল ১০ ঘটিকায় দৌলতখান প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এছাড়া রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহিন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ, সাবেক সভাপতি শ.ম. ফারুক, সাবেক সাধারণ সম্পাদক গজনবী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি এম এ তাহের, সহ-সভাপতি মোঃ জাকির আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, সদস্য মামুন,রাকিব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক হাসনাইন,ফরাজী হারুন রশীদসহ আরও অনেকে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংবাদকমর্ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সচিবালয়ে একজন নারী সাংবাদিককে হেনস্থা করা ও দীর্ঘসময় আটকে রাখা হয়েছে; তা নজিরবিহীন ও ন্যাক্কারজনক। রোজিনা ইসলামের মুক্তির দাবি শুধু সংবাদিকদের নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493