ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা ভারতের

  • আপডেট টাইম : মে ২০ ২০২১, ০৭:৪৬
  • 786 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২০ ২০২১, ০৭:৪৬
  • 786 বার পঠিত
ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা ভারতের

এবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করলো ভারত। এমনিতেই চলছে কোভিড-১৯ মহামারি। প্রতিদিনই মৃতের সংখ্যা থাকছে ৪ হাজারের আশেপাশে। এরমধ্যেই নতুন করে দেশটির মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে এই ব্ল্যাক ফাঙ্গাস। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯০ জন। দেশটিতে এ রোগে আক্রান্ত শনাক্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। তাই একে মহামারি ঘোষণা করেছে ভারত সরকার।

দেশটির গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, এরইমধ্যে প্রতিটি রাজ্যেও চিঠি পাঠিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সেখানেই এই রোগকে মহামারি ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। মহারাষ্ট্রে ইতোমধ্যে দেড় হাজারের বেশি ব্ল্যাক ফাঙ্গাসের রোগী চিহ্নিত হয়েছেন। ৯০ জনের মৃত্যুও হয়েছে এই রোগে। পশ্চিমবঙ্গেও পাঁচজনের শরীরে এই রোগের উপস্থিতির প্রমাণ মিলেছে।

রাজস্থান এবং তেলঙ্গানা এর আগেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করে ছিল। এখন সব রাজ্যকেই একই পদক্ষেপ নিতে বললো ভারতের কেন্দ্রীয় সরকার। মহামারি সংক্রান্ত বিষয়টি নিয়ে রাজ্যগুলোকে চিঠি পাঠান ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল। চিঠিতে তিনি লিখেছেন, মিউকরমাইকোসিসের শনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সব সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলোকে মেনে চলতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581