স্কুল-কলেজ খুলবে ১৩ জুন: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম : মে ২৬ ২০২১, ০৬:৫৬
  • 775 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৬ ২০২১, ০৬:৫৬
  • 775 বার পঠিত
স্কুল-কলেজ খুলবে ১৩ জুন: শিক্ষামন্ত্রী

মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৩ জুন থেকে খুলে দেওয়া হবে। তবে বিশ্ববিদালয়গুলো খুলে দেওয়ার কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যৌথভাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

শিক্ষামন্ত্রী এ বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম জোরদার করা হবে। যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা টিকা নিতে পারবেন। টিকাদান কার্যক্রম শেষ করেই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে।

দীপু মনি আরও জানান, তবে সব শ্রেণির ক্লাস একসঙ্গে শুরু হবে না। বিদ্যালয় ও মহাবিদ্যালয় খোলার পর প্রথমে নতুন দশম শ্রেণি ও পুরাতন দশম শ্রেণির ক্লাস শুরু হবে। মহাবিদ্যালয়েও নতুন ও পুরাতন দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। তারা সপ্তাহে ৬ দিন ক্লাস করবে। আর বাকিরা সপ্তাহে একদিন ক্লাস করবে।

এসময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

দেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্য ৪৬টিতে একাডেমিক কার্যক্রম চালু আছে। এগুলোর আবাসিক হলগুলোতে এক লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থী রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493