শক্তিধর আফগানদের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে আনল বাংলাদেশ

  • আপডেট টাইম : জুন ০৩ ২০২১, ১০:০৪
  • 766 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৩ ২০২১, ১০:০৪
  • 766 বার পঠিত
শক্তিধর আফগানদের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে আনল বাংলাদেশ

পুরো ম্যাচজুড়েই বাংলাদেশ ছিল সাবলীল। দ্বিতীয়ার্ধের শুরুতেই যদিও গোল খেয়ে ছন্দ হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে ৮০ মিনিটে দুর্দান্তভাবে ওই গোল শোধ দিয়েছেন তপু বর্মন। তাতে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। পেয়েছে পয়েন্ট।

রক্ষণের দৃঢ়তায় আফগানিস্তানকে প্রথমার্ধে আটকে রাখার স্বস্তি উড়ে গিয়েছিল দ্বিতীয়ার্ধের শুরুতে। শেষ দিকে বাংলাদেশ ঘুরে দাঁড়াল তপু বর্মনের দারুণ গোলে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে আফগানদের রুখে দিয়ে ফের পয়েন্ট পাওয়ার উচ্ছ্বাসে মাতল দল।

কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ। আফগানদের কাছে ১-০ গোলে হেরে বাছাই শুরু করেছিল দল।

বাছাইয়ের ৬ ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় ড্র। পয়েন্টও ২। সবশেষ ভারতের বিপক্ষে কলকাতার সল্টলেকে ড্র করে প্রথম পয়েন্ট পেয়েছিল জেমির দল।

এ ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হানের। তার সঙ্গে রহমত মিয়া, তপু বর্মন ও রিয়াদুল হাসান রাফিকে দিয়ে রক্ষণভাগ সাজান জেমি। আফগানিস্তানের শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে প্রথমার্ধের পরীক্ষায় সফল রক্ষণভাগ।

বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও প্রথম ভালো সুযোগটি পেয়েছিল বাংলাদেশ। ষোড়শ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে বল পান মাশুক মিয়া জনি। কিন্তু এই মিডফিল্ডারের আড়াআড়ি ক্রসে টোকা দেওয়ার মতো কেউ ছিল না গোলমুখে। অবশ্য জনির বল পেয়ে যাওয়ার পেছনে দায় আছে আফগানিস্তানের রক্ষণের বোঝাপড়ার ভুলেরও।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493