ফিল্মি স্টাইলে লঞ্চ থেকে যাত্রী নামিয়ে বেধড়ক মারধর

  • আপডেট টাইম : জুন ০৯ ২০২১, ০৭:৪৩
  • 784 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৯ ২০২১, ০৭:৪৩
  • 784 বার পঠিত
ফিল্মি স্টাইলে লঞ্চ থেকে যাত্রী নামিয়ে বেধড়ক মারধর

ভোলার ইলিশা থেকে ছেড়ে আসা দ্রুতগামী গ্রিনলাইন-২ লঞ্চ থেকে ফিল্মি স্টাইলে এক যাত্রীকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া (কালীগঞ্জ) লঞ্চঘাটে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ওই যাত্রীর নাম রবিন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরের পর ইলিশা থেকে ছেড়ে আসা গ্রিনলাইন-২ লঞ্চটি উলানিয়ার লঞ্চ টার্মিনালে ভিড়ে। লঞ্চটি ঘাটে পৌঁছামাত্র ১০/১২ জন লঞ্চে উঠে এক যাত্রীকে মারতে মারতে নিচে নামিয়ে নিয়ে যায়। পরে পন্টুনে ফেলে ব্যাপক মারধর করে। মারধর শেষে গুরুতর আহত অবস্থায় তারাই আবার ওই যাত্রীকে গ্রিনলাইন লঞ্চে তুলে দেন। এ হামলার ভিডিও করেন লঞ্চে থাকা যাত্রীরা।

লঞ্চে থাকা একটি জাতীয় দৈনিকের সাংবাদিক আবদুল মালেক জানান, লঞ্চে ১০/১২ জনের একটি দল উঠে রবিন নামে ওই যুবকের ওপর হামলা চালায়। পরে তাকে টেনেহিচড়ে নিচে নামায়। সাহায্যের জন্য আকুতি করলেও হামলাকারীদের ভয়ে কেই এগিয়ে যাননি। তবে তিনি হামলার ঘটনা ভিডিও করেছেন। ভিডিও করার কারণে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

এদিকে হামলার পরে গ্রিনলাইন-২ লঞ্চ কর্তৃপক্ষ ওই যাত্রীকে লঞ্চ থেকে নামিয়ে দিতে চায়। তবে যাত্রীদের প্রতিবাদের কারণে তা সম্ভব হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শী এই সাংবাদিক।

হামলার শিকার রবিন জানান, তার চাচাতো ভাই তারেক মোল্লা উলানিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তার ভাইয়ের সঙ্গে শত্রুতার জেরেই এ হামলা চালানো হয়। তিনি বলেন, নীরব, উজ্জ্বল, জাকির ও বাহাউদ্দিনের নেতৃত্বে ১০/১২ তার ওপর হামলা চালায়। তিনি কালিগঞ্জে মাছের ব্যবসা করেন।

হামলাকারীরা কারা জানতে চাইলে তিনি বলেন, হামলাকারীরা উলানিয়ার বাসিন্দা। তারা সবাই সাবেক চেয়ারম্যান জামাল মোল্লার লোকজন। বর্তমানে একটি হত্যা মামলায় সাবেক এই চেয়ারম্যান জেলে রয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493