বরিশালে ‘দেশী’ ব্রান্ডের তরল দুধের মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০১৯, ১০:২৮
  • 787 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০১৯, ১০:২৮
  • 787 বার পঠিত
বরিশালে ‘দেশী’ ব্রান্ডের তরল দুধের মোড়ক উন্মোচন

বরিশালে ‘দেশী’ ব্রান্ডের হিমায়িত তরল দুধের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে প্রান্তজনের উদ্যোগে নগরীর সেলিব্রেশন পয়েন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় ‘দেশী’ ব্র্যান্ডের পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকৃত এই পণ্যের গুণগতমান নিশ্চিত করে বাজারজাত করা হয়। ফলে স্বাদ ও মান অক্ষুন্ন থাকে। তাই ভোক্তাদের উচিত ‘দেশী’ পণ্যের বিস্তারে এই পণ্য ক্রয় করা। তাহলে দেশের টাকা দেশেই থাকবে। প্রান্তজনের ‘দেশী’ পণ্য ভোক্তাদের আস্থা অর্জনে কাজ করায় কতৃর্পক্ষকে ধন্যবাদ জানান বক্তারা।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক জালিস মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন বরিশাল মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, ক্যাব বরিশাল’র সম্পাদক রনজিৎ দত্ত, রান’র নিবাহী পরিচালক রফিকুল আলম, বিলকিছ আহম্মেদ, সাংবাদিক স্বপন খন্দকার, ম্যাপ’র নিবাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, সাংবাদিক আলী জসিম, মানবাধিকার কর্মী শাহাবুদ্দিন, বরিশাল উমেন চেম্বার অব কমার্সের সভাপতি রেবেকা সুলতানা, ডিস্ট্রিক উমেন বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক ইব্রাহিম হামিদ মাছুম, পলাশ কুমার প্রমুখ।

পরিচিতি সভার সভাপতিত্ব করেন প্রান্তজন এ্যাগ্রো ইন্টারপ্রাইজ’র স্বত্ত্বাধিকার এসএম তৌহিদুল ইসলাম শাহজাদা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493