পটুয়াখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট প্রকল্পসহ কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প বাতিল

  • আপডেট টাইম : জুন ২৭ ২০২১, ০৫:০৩
  • 738 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৭ ২০২১, ০৫:০৩
  • 738 বার পঠিত
পটুয়াখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট প্রকল্পসহ কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প বাতিল

পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট প্রকল্পসহ কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার দুপুরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বাতিল হওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৭১১ মেগাওয়াট।

বাতিলের তালিকায় থাকা এসব বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে- পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, উত্তরবঙ্গ ১ হাজার ২০০ মেগাওয়াট সুপার থারমাল পাওয়ার প্লান্ট, মাওয়া ৫২২ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, উত্তরবঙ্গ ১ হাজার ২০০ মেগাওয়াট সুপার থারমাল পাওয়ার প্লান্ট, মাওয়া ৫২২ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকা ২৮২ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, চট্টগ্রাম ২৮২ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, খুলনা ৫৬৫ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, মহেষখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, মহেষখালী (২) ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও সিপিজিসিবিএল-সুমিতোমো ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প।

এসব বিদ্যুৎকেন্দ্র বাতিল হওয়ায় কোনো প্রভাব পড়বে কি-না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখন যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলো থেকে যে বিদ্যুৎ পাবো তা দিয়েই ২০৩০ পর্যন্ত চাহিদা মিটবে৷ ফলে বাতিল প্রকল্পগুলোর তেমন প্রভাব পড়বে না৷ এ ছাড়া নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে চূড়ান্ত ধাপে রয়েছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493