স্কুল খুলে কী ছেলে-মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দেবো?

  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২১, ০৫:৫৫
  • 735 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২১, ০৫:৫৫
  • 735 বার পঠিত
স্কুল খুলে কী ছেলে-মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দেবো?

স্কুল খুলে দিয়ে দেশের ছেলে-মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে কিনা সংসদ সদস্যদের তা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বলার জন্য বলতে পারেন কিন্তু একটু চিন্তা করবেন ছেলে-মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন কিনা বলেও তিনি প্রশ্ন করেন।
শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনের সভাপতিত্ব করেন।
এর আগে অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয়পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।
বিরোধীদলের নেতার বক্তব্যর উত্তরে প্রধানমন্ত্রী ওই কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সর্বস্তরে শিক্ষা বৃত্তি দিয়ে যাচ্ছি। বিনাপয়সায় বই দিচ্ছি। চলমান করোনাকালে আমরা স্কুল শুরুর জন্য বাজেটে টাকা রেখেছি। শিক্ষার্থীদের স্কুলের ড্রেস-জুতা, ব্যাগ কেনা এবং স্কুল ফিডিংয়ের জন্য। স্কুল বন্ধ আছে কিন্তু পড়াশোনা যাতে বন্ধ না হয় তার জন্য টিভি চালু আছে। আমরা রেডিও উন্মুক্ত করে দিয়েছি। রেডিওয়ের মাধ্যমে পাঠ চলছে। যেভাবে সম্ভব পড়াশোনার কাজটি চালিয়ে রাখতে সক্ষম হচ্ছি।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবির জবাবে শেখ হাসিনা বলেন, স্কুল বন্ধ এজন্য একটু ক্ষতি হচ্ছে। টিকা দেওয়ার পরে আমরা সব স্কুল খুলে দেবো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493