৪ রানের জন্য বিশ্ব রেকর্ড ছুঁতে পারলেন না মাহমুদউল্লাহ–তাসকিন

  • আপডেট টাইম : জুলাই ০৮ ২০২১, ০৬:৪৬
  • 761 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৮ ২০২১, ০৬:৪৬
  • 761 বার পঠিত
৪ রানের জন্য বিশ্ব রেকর্ড ছুঁতে পারলেন না মাহমুদউল্লাহ–তাসকিন

টেস্ট ক্রিকেট দূরে থাক, স্বীকৃত ক্রিকেটেই তাসকিন আহমেদের এর আগের সর্বোচ্চ স্কোর ছিল ৩৮ রানের। এদিন পেয়ে গেলেন প্রথম ফিফটি, প্রথম সেঞ্চুরিটার পথেও এগিয়ে গিয়েছিলেন অনেক দূর। অবশ্য ৭৫ রান করে থামতে হয়েছে তাঁকে। মিলটন শুম্বার বলে স্লগ করতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। তবে এর আগে মাহমুদউল্লাহর সঙ্গে গড়েছেন ১৯১ রানের জুটি। বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয়েছে ৪৬৮ রানে। মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ১৫০ রানে।

মাত্র ৪ রানের জন্য ৯ম উইকেট জুটির বিশ্ব রেকর্ড ছোঁয়া হলো না তাই। ১৯৯৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার ও প্যাট সিমকক্স গড়েছিলেন ১৯৫ রানের জুটি। দুজন পাকিস্তানের বিপক্ষে গড়েছিলেন সে জুটি।
বিজ্ঞাপন

বিশ্ব রেকর্ড না ভাঙলেও বাংলাদেশের রেকর্ড ভেঙেছেন মাহমুদউল্লাহ-তাসকিন। তাঁদের এ জুটিই এখন বাংলাদেশের হয়ে ৯ম উইকেটে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের রেকর্ড জুটিটি ছিল ১৮৪ রানের। আবুল হাসানের সঙ্গে সে জুটিতে একপাশে ছিলেন মাহমুদউল্লাহ।

সঙ্গে বাংলাদেশের হয়ে আরেকটি প্রথম কীর্তি হয়েছে মাহমুদউল্লাহ-তাসকিনের। ৬ষ্ঠ উইকেটের পর এক ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি এবারই প্রথম পেল বাংলাদেশ। তাসকিনের আগে লিটন দাসের সঙ্গে ৭ম উইকেট জুটিতে ১৩৮ রান যোগ করেছিলেন মাহমুদউল্লাহ। টেস্ট ইতিহাসে এর আগে শেষ চার জুটিতে দুটি সেঞ্চুরি জুটি ছিল মোটে ১০টি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493