লালমোহনে মিলাদের মিষ্টি খেয়ে অসুস্থ ১২ শিশু

  • আপডেট টাইম : জুলাই ১৭ ২০২১, ০৬:০১
  • 713 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৭ ২০২১, ০৬:০১
  • 713 বার পঠিত
লালমোহনে মিলাদের মিষ্টি খেয়ে অসুস্থ ১২ শিশু

ভোলার লালমোহনে মিলাদের মিষ্টি খেয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাতে অসুস্থ শিশুর সংখ্যা ছিলো ৭ জন, যা শনিবার সকাল পর্যন্ত হয়েছে ১২ জন। শুক্রবার বিকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ এলাকার মনপুরাগো বাড়িতে মিলাদের মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পঢ়লে তাদের একের পর এক হাসপাতালে এনে ভর্তি করা হয়।

এ ঘটনায় হাসপাতালে ভর্তিকৃতরা হলো: হোসাইন (২), সোলাইমান (৩), তানহা (৩), আছিয়া (৮), তামিম (৯), শাহরুখ (৯), সিফাত (৯), আব্দুল্যাহ (৩), ফাহিম (৬), ফারিহা (২), তানজিম (৪), জুনায়েদ (২)।

জানা যায়, কিশোরগঞ্জ এলাকার মনপুরাগো বাড়ির সুজন একটি নতুন অটোরিক্সা কিনেন। যার জন্য বাড়ির সকল পরিবারের সদস্যদের নিয়ে মিলাদের আয়োজন করেন সে। সেখানে ওই ইউনিয়নের আনিছল হক মিয়ার হাট বাজারের রিয়াজের দোকান থেকে মিষ্টি নেন সুজন। বিকালে মিলাদ শেষে সে মিষ্টি খেয়ে অতিরিক্ত বমি করতে থাকে ওই বাড়ির শিশুরা। পরে অবস্থার অবনতি দেখে তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে থাকা কতর্ব্যরত চিকিৎসক ডা. সোহওয়ারর্দী বলেন, প্রাথমিকভাবে শিশুদের অবস্থা দেখে ধারণা করা যাচ্ছে খাবারের বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে।

লালমোহন থানার (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, পুলিশের একটি টিম হাসপাতালে গিয়েছে। এছাড়াও যেদোকান থেকে মিষ্টি কেনা হয়েছে সেখানেও পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর জানা যাবে কি কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493