ভোলার সাগর মোহনায় ১৬ জেলেসহ ট্রলার ডুবি, ১৫ ঘণ্টা পর জীবিত উদ্ধার

  • আপডেট টাইম : জুলাই ২৪ ২০২১, ০৭:০০
  • 739 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৪ ২০২১, ০৭:০০
  • 739 বার পঠিত
ভোলার সাগর মোহনায় ১৬ জেলেসহ ট্রলার ডুবি, ১৫ ঘণ্টা পর জীবিত উদ্ধার

ভোলার সাগর মোহনার চর পিয়ালে ঝড়ের কবলে পড়ে ১৬ মাঝিসহ একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার ট্রলারডুবির ১৫ ঘণ্টা পর শনিবার কোস্টগার্ডের সহায়তায় তাদেরকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা সবাই এখন শঙ্কামুক্ত বলে জানা যায়।

উদ্ধার কাজে অংশ নেয়া মনপুরা উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি নাছির মহাজন জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় ঝড়ের কবলে পড়ে সাগর মোহনার চর পিয়ালের দক্ষিণে আবু সায়েদ মাঝির একটি ট্রলার ডুবে যায়। এসময় ট্রলারে ১৬ জন মাঝি ছিল। ঢেউয়ের আঘাতে ট্রলারটি ভেঙ্গে যায় এবং পাশের একটি ম্যানগ্রোভ বনের কেউড়া গাছের মধ্যে গিয়ে আটকে পড়ে। ট্রলারের জেলেরাও ওই বনের গাছে আশ্রয় নেয়। খবর পেয়ে কোস্টগার্ড ও জেলেদের ৪টি ফিসিংবোট গিয়ে আজ দুপুর ১২ টায় সবাইকে জীবিত উদ্ধার করেছে। এসময় ক্ষতিগ্রস্থ ট্রলারটি আংশিক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেদের নিয়ে তারা ঘাটের উদ্দেশে রওয়ানা দিয়েছে। সন্ধ্যার আগেই ঘাটে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার জানান, কোস্টগার্ড মনপুরা ও চর মানিকার ২টি ইউনিট ও স্থানীয় জেলেদের ২টি ফিসিং বোট নিমর্জ্জিত ট্রলারের মাঝি মাল্লাদের জীবিত উদ্ধার করেছে। তারা সাবাই সুস্থ আছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493