আইসিসিতেও ব্যর্থ ভারত

  • আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২১, ০৮:১৩
  • 773 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২১, ০৮:১৩
  • 773 বার পঠিত
আইসিসিতেও ব্যর্থ ভারত

প্রথমে ক্রিকেটারদের হুমকি দিয়েও হতে হয়েছে নিরাশ। পরে দেখানো হয়েছে আইপিএলে অংশ দিতে দেওয়া হবে না এই মর্মে হুঁশিয়ারি, তাতেও দমে যায়নি আয়োজকরা। উপায় না দেখে আইসিসির দ্বারস্ত হয়েও হতাশ হতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। পাকিস্তানের কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল) বন্ধ করার দাবি জানিয়ে বিসিসিআই’র দেওয়া চিঠি আমলে নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কেপিএল বন্ধ করার এখতিয়ার নেই বলে ভারতকে সাফ জানিয়ে দিয়েছে আইসিসি।

আগামী ৬ আগস্ট থেকে পাকিস্তানের এই ঘরোয়া লিগ শুরু হবে। কাশ্মীর অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ রয়েছে। পাকিস্তানে কাশ্মীরের নামে লিগ আয়োজন করায় ভারত তা ভালোভাবে নেয়নি।

পাকিস্তানের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে আইসিসির মুখপাত্র বলেন, এই টুর্নামেন্ট আইসিসির অধীনে নয়। এটা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টও নয়। তাই আমাদের আটকানোর কোনো কারণও নেই।

কেপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বেশ কয়েকজন সাবেক বিদেশি তারকা। সাবেকদের ওপর নিজ নিজ দেশের বোর্ডের হস্তক্ষেপের সুযোগ নেই। অথচ বিসিসিআই প্রত্যেক বোর্ডকে জানিয়ে দেয়, কেপিএলে ঐ দেশের কেউ অংশ নিলে ভারতে কার্যত নিষিদ্ধ হবেন তিনি। এই হুমকিতে মন্টি প্যানেসার, টিনো বেস্টের মত অনেক ক্রিকেটারই কেপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ভারতের এমন আচরণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হুঁশিয়ারি দিয়েছে। বিসিসিআই ক্রিকেটের মানক্ষুন্ন করেছে দাবি করে পিসিবি ভারতের এমন আচরণ অগ্রহণযোগ্য এবং তা ক্রিকেটীয় স্পিরিটের বিরুদ্ধাচরণ বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581