বরিশাল জেনারেল হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তর স্বাস্থ্য মন্ত্রনালয়ের সম্মতি

  • আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২১, ০৮:৩২
  • 772 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২১, ০৮:৩২
  • 772 বার পঠিত
বরিশাল জেনারেল হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তর স্বাস্থ্য মন্ত্রনালয়ের সম্মতি

বরিশাল জেলারেল হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তরের বরিশালের স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্তকে সম্মতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত নির্দেশে জেনারেল হাসপাতালকে সম্পূর্ণরূপে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরের প্রশাসনিক অনুমতি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মলয় চন্দ্র দাস বলেন, করোনা আক্রান্ত রোগীদের সামলাতে যখন অন্যান্য হাসপাতাল হিমশিম খাচ্ছিল যখন আমরা ২২ বেড স্থাপন করে চিকিৎসা দেওয়া শুরু করি। পর্যায়ক্রমে তা বৃদ্ধি করে ৭০ বেড করা হয়েছিল। সর্বশেষ মন্ত্রণালয় থেকে পুরো হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। হাসপাতালটি ১০০ শয্যার হলেও আমরা ৮০ জনকে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা দিতে পারব।

তিনি আরও বলেন, জেনারেল হাসপাতালে আগে বহির্বিভাগ বা ডায়রিয়াসহ অন্যান্য যেসব বিভাগ ছিল সেগুলো বন্ধ করা হবে। যেহেতু করোনা ডেডিকেটেড এজন্য অন্যান্য রোগের চিকিৎসা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হবে। এখানে শুধু করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে।

প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ বেডের করোনা ইউনিট করা হয়। এবার বরিশাল জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড করা হলো। এছাড়াও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বেডের করোনা ইউনিট স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতাল ও আম্বিয়া মেমোরিয়াল হাসপাতালে করোনা ইউনিট চালু করার প্রস্তাব রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493