আতঙ্কে শোবিজ নায়িকারা

  • আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২১, ০৮:১৪
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২১, ০৮:১৪
  • 754 বার পঠিত
আতঙ্কে শোবিজ নায়িকারা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে চিত্রনায়িকা পরীমনির বাসা থেকে বুধবার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশি বিদেশি মদ জব্দ করেন। সেই অভিযোগে গ্রেপ্তার করেন পরীমনিকে। এ নায়িকার থেকে তথ্য পেয়ে রাতের মধ্যেই গ্রেপ্তার করেন ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক নজরুল রাজকে। তার বাসা থেকেও পাওয়া যায় মাদক। এগুলো ছাড়াও তার অফিসে পর্নোগ্রাফি তৈরির নানান সরঞ্জাম জব্দ করে র‌্যাব।

এর আগে অভিযান চালিয়ে র‌্যাব গ্রেপ্তার করেন মডেল পিয়াসা ও মৌকে। তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে তদন্ত করছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পরীমনির নামে মাদকদ্রব্য আইন ও নজরুল রাজের নামে মাদক ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হবে। এছাড়া জানানো হয়, তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে তদন্ত করবেন র‌্যাব।

নায়িকা পরীমনি আটকের পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আরও অর্ধশত মডেল, অভিনেত্রী ও চিত্রনায়িকার নাম রয়েছে।

পরীমণির আটকের পর ঘুরে ফিরে আসছে শিরিন শিলার নাম। ক্যাসিনোকাণ্ডে বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের ঘনিষ্ঠজন ছিলেন এই শিলা। খুব অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। চলচ্চিত্রে নিয়মিত কাজ না থাকলেও বিলাসবহুল জীবন যাপন করেন শিরিন শিলা।

এদিকে একাধিক সূত্রে জানা গেছে, শিরিন শিলা গ্রেপ্তার আতঙ্কে রয়েছে। শিরিন শিলা ছাড়াও এই তালিকায় নায়লা নাঈম, শুভা, মানসি, মৌরি ও আঁচল, মৃদুলার নাম ঘুরে ফিরে আসছে।

জানা গেছে, তালিকায় থাকা এসব মডেল-নায়িকারা মাদক এবং অবৈধ পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493