এসএমএস না পেয়ে টিকাকেন্দ্রে যাবেন না

  • আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ০৬:১০
  • 736 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ০৬:১০
  • 736 বার পঠিত
এসএমএস না পেয়ে টিকাকেন্দ্রে যাবেন না

দেশে শনিবার থেকে ছয় দিনব্যাপী করোনার গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। শুরুর দিন থেকেই টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। যার ফলে স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। এই পরিস্থিতিতে করোনার টিকার নেয়ার জন্য যারা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন তাদেরকে এসএমএস না দেয়া পর্যন্ত কেন্দ্রে অহেতুক ভিড় না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
|আরো খবর

রোববার স্বাস্থ্য বুলেটিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, আমরা সবার কাছে বারবার অনুরোধ করেছি, মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাওয়ার পরে কেন্দ্র যাওয়ার জন্য। আর ক্ষুদে বার্তা না পেয়ে টিকাকেন্দ্র গিয়ে অহেতুক ভিড় করবেন না।

করোনা পরিস্থিতির প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেন, টিকাকেন্দ্র আসার সময় অবশ্যই মাস্ক পরে আসবেন এবং স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করবেন। নাগরিক হিসেবে এ বিষয়ে আমাদের দায়িত্ব রয়েছে।

টিকা কেন্দ্রগুলো একটু সুশৃঙ্খল হলে জনসমগম অনেকটা কমে আসবে উল্লেখ করে তিনি বলেন, যেসব কেন্দ্রে অন্য বা গণটিকা কার্যক্রম চলছে সেগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। উনাদের সবার সহযোগিতা নিয়ে কাজ করলে এই সমস্যা থাকবে না বলে আমরা আশা করি।

প্রসঙ্গত, রাজধানীসহ সারাদেশে গণটিকার কার্যক্রমে কেন্দ্রগুলোতে যে পরিমাণ টিকা দেয়ার সুযোগ রয়েছে, তার থেকে কয়েকগুণ বেশি মানুষ টিকা নেয়ার জন্য এসেছেন। এর ফলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493