বরিশালে জেলা প্রশাসনের অক্সিজেন সুবিধা চালু

  • আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ০৭:২১
  • 701 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ০৭:২১
  • 701 বার পঠিত
বরিশালে জেলা প্রশাসনের অক্সিজেন সুবিধা চালু

করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে বরিশাল জেলা প্রশাসন। ফোন করলেই বিনামূল্যে করোনা রোগীদের ঘরে অক্সিজেন পৌঁছে দেবে প্রশাসন। রবিবার দুপুর ১ টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণে অক্সিজেন সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, যুগ্ম আহবায়ক বরিশাল মহানগর যুবলীগ মাহমুদুল হক খান মামুন, প্রেসিডেন্ট রোটারি ক্লাব হাসনাইন চৌধুরী, এডভাইজার রোটারি ক্লাব এফএম আনোয়ারুল হক, দৈনিক প্রথম সকাল এর সম্পাদক ও প্রকাশক কাজী আল মামুন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না, বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন পাশাপাশি বরিশাল সদর হাসপাতালে করোনা রুগীর জন্য এই সেবা চালু করেছে বরিশাল জেলা প্রশাসন। করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীর তথ্য ফোনে জানালেই দ্রুত সময়ের মধ্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যাবেন দায়িত্ব প্রাপ্তরা। অক্সিজেনের জন্য মোবাইলে ফোন করলে অথবা অফিসিয়াল ফেসবুক পেজে মিডিয়া সেল বরিশাল জেলা প্রশাসনে জানানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় চলে যাবে সদস্যরা। শুধু অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েই দায়িত্ব শেষ করবে না প্রশিক্ষিত টিম। সেই সঙ্গে অক্সিজেন কীভাবে লাগাতে হবে এবং ব্যবহার করতে হবে তা বুঝিয়ে দেবে তারা। প্রাথমিক ভাবে অক্সিজেন সাপোর্ট পাবেন। তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জেলা প্রশাসনের এই উদ্যোগের সাথে সহযোগিতা করবেন রোটারি ক্লাব বাংলাদেশ এবং খুলনা অক্সিজেন ব্যাংক এর সদস্যরা। প্রথমে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই সেবা পরিচালনা করা হবে। পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দরিদ্র অসহায় মানুষের জন্য ২২ ধরনের ঔষধ দেওয়া হবে। অক্সিজেনের জন্য হটলাইন (এনডিসি বরিশাল-০১৭৪৫০৩৬৫৪০, নাজির সার্কিট হাউজ-০১৭১২৭০০৩৩৮, মোঃ আসাদ শেখ-০১৯৬৯৭৯৩৮৭৬, রুবেল-০১৭৬৭৫৮১৭২২, মাসুদ-০১৯৯৯৭৮৫৮৯৩ ) নম্বরে ২৪ ঘণ্টা কল করা যাবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493