হাতকড়াসহ পালানো সেই যুবদল নেতা এবার ‘ধর্ষণ’ করতে গিয়ে গ্রেফতার!

  • আপডেট টাইম : আগস্ট ১৩ ২০২১, ০৬:৩৭
  • 786 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৩ ২০২১, ০৬:৩৭
  • 786 বার পঠিত
হাতকড়াসহ পালানো সেই যুবদল নেতা এবার ‘ধর্ষণ’ করতে গিয়ে গ্রেফতার!

পটুয়াখালীর দশমিনায় পুলিশের ওপর হামলা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর এবার ধর্ষণের অভিযোগে মো. নজরুল ইসলাম (৩০) নামে এক যুববল নেতা গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশ সোপর্দ করেছেন। নজরুল ওই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের সেকান্দার মোল্লার ছেলে মো. নজরুল ইসলামকে গত ২ জুন মাদকসহ গ্রেফতার করা হয়। ওই সময় সে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়ে যায়। এর পর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিল সে।

গতকাল বৃহস্পতিবার রাতে বাঁশবাড়িয়া গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে নজরুল তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ নজরুলকে গ্রেফতার করে।

নজরুলের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দশমিনা থানার ওসি মো. জসিম জানান, গ্রেফতার নজরুলের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা প্রক্রিয়াধীন। ভুক্তভোগী তরুণীকে মেডিকেল টেস্টের জন্য পটুয়াখালী পাঠানো হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493