এক ট্রলারেই ২৭ লাখ টাকার ইলিশ

  • আপডেট টাইম : আগস্ট ১৩ ২০২১, ০৬:৪২
  • 863 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৩ ২০২১, ০৬:৪২
  • 863 বার পঠিত
এক ট্রলারেই ২৭ লাখ টাকার ইলিশ

গভীর বঙ্গোপসাগরে এক ট্রলারে ২৭ লাখ টাকা মূল্যের ৮৭ মণ ইলিশ ধরা পড়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) এফবি সাইফ-২ ট্রলারে ওই মাছ নিয়ে আসা হয়। পরে তা ২৭ লাখ টাকায় কিনে নেয় সেমার্স সাইফ ফিশিং কোম্পানি অ্যান্ড কমিশন এজেন্ট।

শিল্পপতি মোস্তফা ইকবাল হোসেন মানিকের মালিকানাধীন এফবি সাইফ-২ ট্রলারের মাঝি মো: জামাল হোসেন জানান, কয়েক দিন আগে বাজার সদায় নিয়ে গভীর সাগরে মাছ শিকার করতে যান তারা। সাগরে গিয়ে মাছ ধরার জন্য কয়েকটি খেও (সমুদ্রে জাল ফেলা) দিতেই প্রচুর পরিমাণে বড় বড় সাইজের রূপালী ইলিশ মাছ ধরা পরে। ট্রলারের মাছ রাখার জায়গা না থাকায় দ্রুত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) ঘাটে বৃহস্পতিবার রাতে আসেন ট্রলার নিয়ে। শুক্রবার সকাল থেকেই মাছ বিক্রি শুরু হয়ে দুপুর ১২টার দিকে শেষ হয়। ওই মাছ কিনেছে সেমার্স সাইফ ফিশিং কোম্পানি অ্যান্ড কমিশন এজেন্ট।

এ দিকে এক ট্রলারে এত মাছ ধরা পরায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। স্থানীয় অনেকে বলেছেন, এই প্রথম একসাথে একটি ট্রলারে বড় বড় এত ইলিশ দেখলাম। একেকটি মাছের ওজন ছিল দেড় থেকে দুই কেজি।

মেসার্স সাইফ ফিশিং কোম্পানির স্বত্বাধিকারী পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, বর্তমানে ইলিশের ভরা মৌসুম। কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ইলিশ জেলেদের জালে ধরা না পরলেও একটি ট্রলারে এত মাছ নজিরবিহীন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার মৎস্য খাতে এটি নজির।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493