ভোলায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২১, ০৬:৩৯
  • 765 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২১, ০৬:৩৯
  • 765 বার পঠিত
ভোলায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা জেলা শহর থেকে মো. ইউসুফ (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১৫ আগস্ট) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ইউসুফ ভোলা পৌর ৩ নম্বর ওয়ার্ডের মো. সেলিম মিয়ার ছেলে এবং ভোলা সরকারি কলেজের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রোববার (১৫ আগস্ট) রাতে ঘরে একাই ছিল ইউসুফ। রাত ১০টার দিকে তার বাবা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে ইউসুফকে আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলতে দেখেন তিনি। পরে তার চিৎকারে সবাই ছুটে যান। থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভোলা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে মৃত্যুর কোনো কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581