বরিশালে মাদ্রাসাশিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২১, ০৮:৫১
  • 689 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২১, ০৮:৫১
  • 689 বার পঠিত
বরিশালে মাদ্রাসাশিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশুশিক্ষার্থীদের বিভিন্ন কায়দায় মারধর ও কামড় দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার জোবায়ের আহমেদ (২৮) নামে ওই শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।
এ ঘটনায় অভিযোগ করা শিশুটির বাবা আব্দুল কাইয়ুম ও নানি খাদিজা বেগম জানান, তার আট বছরের ছেলে আবু তালহা বরিশালের ভাঙারপোল এলাকার পূর্ব ধর্মাদী জামে দারুল উলুম মাদ্রাসার হেফজ খানার নাজেরানার ছাত্র।
গত বুধবার রাতে দুষ্টুমি করার অপরাধে তাকে মারধর করেন এবং কামড় দেন শিক্ষক জোবায়ের আহমেদ। পাশাপাশি বুকের ওপর গ্যাসের সিলিন্ডার রাখাসহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতনও করেন তিনি।
পরের দিন বিষয়টি মাদ্রাসার সভাপতি সালামকে জানালে আবারও আবু তালহাকে মারধর করা হয় এবং শুক্রবার পুকুরে চুবানো, মল চাটানোসহ বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়। পরে শুক্রবার রাতে তালহা অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, অভিযুক্তের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটকও করা হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493