ব্যাংক কর্মকর্তা হত্যায় জড়িত ৩ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২১, ০৯:০৭
  • 724 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২১, ০৯:০৭
  • 724 বার পঠিত
ব্যাংক কর্মকর্তা হত্যায় জড়িত ৩ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
বরিশাল নগরীর চহঠা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা মনজুর মোর্শেদকে হত্যাকান্ডের ঘটনায় জড়িত ৩ ঘাতককে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে : নগরীর শের-ই-বাংলা সড়ক এলাকার তরিকুল ইসলাম সাকিব, আলমগীর হাওলাদার এবং পটুয়াখালীর জামাল।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, নগরীর কাশিপুরের চহঠা এলাকায় ব্যাংক কর্মকর্তা মনজুর মোর্শেদকে নিজ বাড়িতে হত্যা এবং তার বাড়িতে চুরি সংঘটিত হয়। এছাড়া নগরীর ফিশারী রোড এলাকায় মনোয়ার হোসেনের বাড়িতে রাতে চুরি সংঘটিত হয়।

তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে দুটি ঘটনায় একই ব্যক্তিরা জড়িত। পরবর্তীতে নগরীর শের ই বাংলা সড়ক থেকে সাকিব ও আলমগীরকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালী জেলা থেকে জামাল নামের অপর ঘাতকে গ্রেফতার করা হয়।

পুলিশ কমিশনার বলেন, আন্তজেলা এ ডাকাতদলে আরো ৫-৭ জন সদস্য রয়েছে বলে প্রাথমিকভাবে গ্রেফতারকৃতরা জানিয়েছে। তাদের বাকি সদস্য যারা ওই দুটি ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারে এবং লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।

তিনি আরো বলেন, এরা বরিশালের বিভিন্ন জায়গায় চুরি ও ডাকাতিসহ অধিক মাত্রার আরো কিছু অপরাধ ঘটিয়েছে। সেই সাথে প্রাথমিক তথ্যানুযায়ী মানুষকে ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরণের অস্ত্রও ব্যবহার করে থাকে তারা। আমরা চেষ্টা করছি তাদের সংগঠিত অপরাধগুলোর সন্ধান বের করতে সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত সকল ধরণের সরঞ্জাম উদ্ধার করে সকলকে আইনের আওতায় আনতে।

এদিকে ওই তিন ডাকাত সদস্যকে এয়ারপোর্ট থানায় দায়েরকৃত দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের পরিদর্শক (তদন্ত) এ আর মুকুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার ডিবি মনজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম,অপারেশনস এন্ড প্রসিকিউশন) নাসরিন জাহানসহ বিএমপি পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

গত ৩ জুলাই বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন নগরীর ফিসারী রোড এলাকায় মনোয়ার হোসেনের বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়। নগদ ৫৩ হাজার টাকাসহ প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লু্িন্ঠত হয়। এ বিষয়ে গত ৫ জুলাই এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করা হয়

এছাড়া গত ১১ আগস্ট এয়ারপোর্ট থানাধীন কাশিপুর চহঠা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিসিসির ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোর্শেদ প্রিন্স এর পিতা মঞ্জুর মোর্শেদের বাড়ীতে রাতের বেলায় চুরিসহ হত্যাকান্ড সংঘটিত হয়। সে ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে তার পরিবার।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493