মেডিকেল চেকআপের জন্য দিল্লি নেওয়া হচ্ছে তোফায়েল আহমেদকে

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২১, ০০:২৬
  • 859 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২১, ০০:২৬
  • 859 বার পঠিত
মেডিকেল চেকআপের জন্য দিল্লি নেওয়া হচ্ছে তোফায়েল আহমেদকে

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে মেডিক্যাল চেকআপের জন্য ভারতের রাজধানী দিল্লি নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তাকে দিল্লি নেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে তোফায়েল আহমেদ দিল্লি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তোফায়েল আহমেদের একান্ত সচিব মো. নুরুল আমিন জানান, তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থ আছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে দিল্লি নেওয়া হচ্ছে।

জানা গেছে, তোফায়েল আহমেদ কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন। এ সময় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রাখা হয় তাকে। চেকআপের জন্যই তাকে ভারত নেওয়া হচ্ছে।

ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন।

বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য। তিনি ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493