কুয়াকাটায় সমুদ্রে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০২১, ০৪:৫৮
  • 785 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০২১, ০৪:৫৮
  • 785 বার পঠিত
কুয়াকাটায় সমুদ্রে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি

কুয়াকাটা সৈকত সংলগ্ন বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার দুপুরের দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট বরাবর ৫০০ গজ দূরত্বে সমুদ্রে নাম বিহীন ট্রলারটি ডুবে যায়।

ট্রলারে থাকা ১৫ জেলের সবাইকে এক ঘন্টা ভেসে থাকার পর অন্য ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। ডুবে যাওয়া ট্রলারটি পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার আব্বাস বিশ্বাসের।

কুয়াকাটা সৈকতে ঢাকা থেকে ভ্রমণে আগত পর্যটক প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, আমি এবং আমার সঙ্গীরা সমুদ্রে গোসল করছিলাম। এমন সময় ঢেউয়ের ঝাপটায় মাছধরা ট্রলারটি উল্টে যেতে দেখেছি। অন্তত একঘন্টা পর অপর একটি মাছধরা ট্রলার গিয়ে ওই ট্রলারের জেলেদের উদ্ধার করে নিয়ে আসে।

নিমজ্জিত ট্রলারের মাঝি আলী হোসেন জানান, গত শুক্রবার তারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। এরপর সমুদ্র উত্তাল হলে তারা মাছধরা বিরত রেখে পায়রা সমুদ্র বন্দর মোহনা সংলগ্ন হাইরের চরে ট্রলার নোঙ্গর করে রাখে।

রোববার সকাল থেকে সমুদ্র আরও উত্তাল হলে সেখানে টিকতে না পেরে মৎস্য বন্দর মহিপুর খাপড়াভাঙ্গা নদীতে নিরাপদ আশ্রয়ের জন্য রওনা দেয়। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট বরাবর এলে প্রচন্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি নিমজ্জিত হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493