বরিশালে চলছে পণ্যবাহী ট্রাকের ৭২ ঘণ্টার কর্মবিরতি

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২১, ০৬:৫৩
  • 678 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২১, ০৬:৫৩
  • 678 বার পঠিত
বরিশালে চলছে পণ্যবাহী ট্রাকের ৭২ ঘণ্টার কর্মবিরতি

১৫ দফা দাবিতে বরিশালে ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়।

সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা সংলগ্ন সড়কে বিভিন্ন জেলা আসা পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমুভার, মিনিট্রাক ও পিকআপ আটকে দেন আন্দোলনকারীরা। এতে সড়কের দুপাশে বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে।

ট্রাক আটকে দিয়ে আন্দোলনকারীরা ওই এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের তারা ১৫ দফা দাবি বাস্তবায়নের জন্য স্লোগান দেন।

বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আযাদ হোসেন আবুল কালাম বলেন, ‘তাদের দাবির মধ্যে রয়েছে– সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স, সড়কে ট্রাফিকের চাঁদাবাজি বন্ধ, পণ্য পরিবহন খাতে সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর গঠনতন্ত্র অনুযায়ী কল্যাণ তহবিলের চাঁদা সংগ্রহের ওপর বিধিনিষেধ আরোপ বন্ধ ইত্যাদি।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493