বাংলাদেশ ও পাকিস্তানকে সহজেই ‘না’ বলা যায় : উসমান খাজা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২১, ০৭:৩৮
  • 769 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২১, ০৭:৩৮
  • 769 বার পঠিত
বাংলাদেশ ও পাকিস্তানকে সহজেই ‘না’ বলা যায় : উসমান খাজা

নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের ঘটনায় বিশ্বজুড়ে এখনও আলোচনা-সমালোচনা চলছে। একপক্ষ বলছে, জীবনের ঝুঁকি নিয়ে কেন ক্রিকেট খেলতে হবে। আরেক পক্ষ এটাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে। দুই দেশ সফর বাতিল করায় অস্ট্রেলিয়াও তাদের আগামী বছরের সফর নিয়ে ভাবনাচিন্তা করছে। এর মাঝে খোদ অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা বলেছেন, নিরাপত্তা হুমকির কারণে দুটি সিরিজ বাতিল হয়েছে- এটা তিনি বিশ্বাস করেন না।

খাজা বলেছেন, ‘আমি মনে করি খেলোয়াড় এবং সংস্থাগুলোর জন্য পাকিস্তানকে না বলাটা খুব সহজ, কারণ এটি পাকিস্তান। আমি মনে করি, একই ব্যাপার বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু ভারত যদি একই জায়গায় থাকে, তাহলে তাদের কেউ না বলবে না। এটা আমরা সবাই জানি যে, টাকায় কথা বলে। এটি (সফর বাতিল) সম্ভবত এরই (টাকা) একটি বড় অংশ। পাকিস্তান বারবার প্রমাণ করছে যে, তাদের দেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ। আমি মনে করি, আমাদের না যাওয়ার কোন কারণ নেই।’

অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলা উসমান খাজার জন্ম পাকিস্তানে। ১০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান আরও বলেন, ‘অনেক নিরাপত্তা সেখানে, কঠিন নিরাপত্তা। সেখানে মানুষের নিরাপদ বোধ করা ছাড়া আর কিছু আমি শুনিনি। এমনকি পিএসএল চলাকালীন ছেলেদের সঙ্গে কথা বলার সময় জিজ্ঞাসা করলে এটা কেমন ছিল… তারা আমাকে একই কথা বলে যে, শতভাগ নিরাপদ।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493