বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ভোলার ২০ জেলে নিখোঁজ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২১, ০৬:৩০
  • 752 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২১, ০৬:৩০
  • 752 বার পঠিত
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ভোলার ২০ জেলে নিখোঁজ

দক্ষিণ বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে ভোলার চরফ্যাসন উপজেলার ২০ জেলেসহ একটি ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগরের শিবচর এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

মৎস্য ঘাটের আড়ৎ মালিক মোসলেউদ্দিন মাঝি ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ সংবাদ লেখা পর্যন্ত ২০ জেলে ও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মেলেনি।

নিখোঁজ জেলেরা হলেন- ট্রলার মালিক মহিউদ্দন মাঝি, আমজাদ, দুলাল, শাহজাহান চকিদার, ফরিদুল ইসলাম, ওবায়েদ উল্লাহ, মোসলেউদ্দিন মুছা, নুরনবী, আব্দুল মুনাফ চকিদার, শাহজাহান দালাল, জসিম, নুরে আলম, বেল্লাল হোসেন, জাকির হোসেন এবং মো. রুবেল।

এছাড়া অপর ৪ জেলের নাম-পরিচয় জানা যায়নি।

নিখোঁজ জেলেরা চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

মৎস্যঘাট সূত্রে জানা গেছে, হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন ঘাটের এফবি জননী নামে মহিউদ্দন মাঝির মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ২০ জন জেলেসহ গভীর সমুদ্রে ইলিশ শিকারে যায়। মঙ্গলবার গভীর রাতে ঢালচরের শিবচর এলাকার অদূরে ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে নদীতে থাকা অপর জেলেরা নিমজ্জিত ট্রলারটি ও জেলেদের উদ্ধারের চেষ্টা করলেও ঝড়ের তাণ্ডবে ব্যর্থ হয়।

উদ্ধার অভিযানে যাওয়া জেলেরা জানান, প্রবল স্রোতে ট্রলারসহ জেলেরা সাগরে ভেসে গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ঘাটের জেলেদের মাধ্যমে ট্রলার ডুবির খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চরমানিকা জোনের কোস্টগার্ডকে অবগত করা হয়েছে।

চরমানিকা কোস্টগার্ড কন্টেজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, নিখোঁজ জেলে ও ট্রলারটি উদ্ধারে অভিযান চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581