মাদক মামলায় পরীমনিকে অভিযুক্ত করে চার্জশিট

  • আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২১, ০৬:৪৬
  • 891 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২১, ০৬:৪৬
  • 891 বার পঠিত
মাদক মামলায় পরীমনিকে অভিযুক্ত করে চার্জশিট

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আলোচিত নায়িকা পরীমনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। চার্জশিটে পরীমনি ছাড়াও আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরিকে আসামি করা হয়েছে।

গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়। পরে রাজধানীর বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরীমনিকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলায় কয়েকদফা রিমান্ডে নেওয়া হয় আলোচিত এই চিত্রনায়িকাকে। পরে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করলে পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে মুক্ত হন তিনি।

এরপর মামলার প্রক্রিয়া আদালতে হাজির হয়ে শুনানিতে অংশ নেন এই নায়িকা। তদন্ত কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর পরীমনির হ্যারিয়ার গাড়ি, আইফোন, ল্যাপটপসহ জব্দ ১৬টি আলামত ফেরত দেওয়ার নির্দেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদকসেবন করতেন। এমনকি এলএসডি ও আইসও সেবন করতেন। এজন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন। গত জুনে সাভারের ব্লোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে আলোচনায় আসেন পরীমনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493