শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২১, ০৬:৪৯
  • 753 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২১, ০৬:৪৯
  • 753 বার পঠিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মির্জাগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী ( ১০) কে ধর্ষণের চেষ্টা করে ছাত্রলীগ নেতা। ওই ছাত্রলীগ নেতার নাম মোঃ সুমন খাঁন (২৮)। তিনি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও ভয়াং গ্রামের আজিজ খাঁনের ছেলে। এ ঘটনায় শনিবার মির্জাগঞ্জ থানায় মামলা করে শিশুটির মা।

মামলা সূত্রে জানা যায়, শিশুটি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আসলাম সরদারের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। গত ৮ই অক্টোবর শুক্রবার শিশুটি ভয়াং বাজারের তার খালা কমলা বেগমের বাড়ি বেড়াতে যায়। দুপুরের দিকে সুমন ওই ঘরে গেলে শিশুটিকে জিজ্ঞেস করে তোমার খালা কোথায়? শিশুটি বলে খালা একটু নানা বাড়িতে গেছে। তখন সুমন শিশুটির কাছে পান চায়। পান নিয়ে আসলে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় ডাকচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। লোকজনের টের পেয়ে সুমন পালিয়ে যায়। এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, মামলটি রুজ করে আদালতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493