পটুয়াখালীতে নদী তীরের ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ০৮:২৮
  • 2475 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ০৮:২৮
  • 2475 বার পঠিত
পটুয়াখালীতে নদী তীরের ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটুয়াখালী প্রতিনিধিঃ অবৈধ দখলদারদের দখলের কবলে পড়ে হারিয়ে যাওয়া হেতালিয়া নদী পুনরুদ্ধারে পটুয়াখালীতে উচ্ছেদ অভিয নে ২৮টি কাঁচা-পাঁকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকালে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা শহরের বাঁধঘাট এলাকায় বহালগাছিয়া খালের উপর গড়ে ওঠা ২৮টি কাঁচা, আধা পাঁকা ও পাঁকা অবৈধ স্থাপনা অপসারন শুরু করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মামুনুর রশিদ ও পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মজিবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহআলম সহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও পুলিশ প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ জানান, সরকারের ডেলটা প্লানের আওতায় দেশব্যাপী নদী দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর বহালগাছিয়া নদী দখল করে গড়ে ওঠা ২৮ টি স্থাপনা চিহ্নিত করে অপসারন করা হয়েছে। এছাড়া অন্যান্য নদী দখলের তালিকা প্রস্তুত করে দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হচ্ছে। এসব দখলদাররা স্বেচ্ছায় তাদের স্থাপনা সরিয়ে না নিলে পর্যায়ক্রমে তা উচ্ছেদ করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান জানান, এ উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। নদী বাঁচাতে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার সাধারন মানুষ। তাই খুব সহজেই নদী দখল করে গড়ে ওঠা স্থাপনা অপসারনের মাধ্যমে নদী মুক্ত করা সম্ভব হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493