স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

  • আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২১, ০৬:১৪
  • 735 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২১, ০৬:১৪
  • 735 বার পঠিত
স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

পিরোজপুরে স্ত্রী তাহমিনা বেগমকে (৪৪) কুপিয়ে হত্যা করে স্বামী আব্দুস সত্তার শেখ (৫০) থানায় আত্মসমর্পণ করেছেন। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে।

ঘাতক স্বামী ওই গ্রামের মৃত জোনাব আলী শেখের ছেলে। জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) গভীর রাতে স্ত্রীকে হত্যা করেন স্বামী। পরে শুক্রবার (২২ অক্টোবর) ভোরে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় মো. কামরুজ্জামান চান সর্দার জানান, ঘাতক স্বামী আব্দুস সত্তার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পেরে অনেকটা মানসিক ভারসম্যহীন হয়ে পড়েন। আর এ ঋণের কারণে পরিবারের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। হয়তো এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন। পরে শুক্রবার ভোরে ঘাতক স্বামী তার ছোট মেয়ে সাদিয়া আক্তারকে (৬) সঙ্গে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের কাজ চলছে। হত্যাকারী স্বামীকে আটক করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493