পটুয়াখালীতে লঞ্চের স্টাফ কেবিনে মিলল নারীর মরদেহ

  • আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২১, ০৬:১০
  • 762 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২১, ০৬:১০
  • 762 বার পঠিত
পটুয়াখালীতে লঞ্চের স্টাফ কেবিনে মিলল নারীর মরদেহ

পটুয়াখালীতে এমভি সম্রাট-৭ লঞ্চ থেকে এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে লঞ্চটির স্টাফ কেবিন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় লঞ্চের স্টাফদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মাহফুজুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে ডবলডেকার এমভি সম্রাট-৭ লঞ্চ। শনিবার ভোরে ওই লঞ্চের স্টাফ কেবিন থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,. কেবিনটির বাইরে থেকে তালা দেওয়া ছিল। ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয় লঞ্চ কর্তৃপক্ষ। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এখন পর্যন্ত ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। সিআইডি, পিবিআই ও জেলা পুলিশ ঘটনা তদন্তে কাজ করছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় পাওয়া গেলে সহজেই মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493