বাকেরগঞ্জে চাচাতো ভাইয়ের হামলায় যুবক নিহত

  • আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২১, ০৬:০৮
  • 693 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২১, ০৬:০৮
  • 693 বার পঠিত
বাকেরগঞ্জে চাচাতো ভাইয়ের হামলায় যুবক নিহত

জমি বিক্রির জেরধরে জেলার বাকেরগঞ্জ উপজেলার গুড়িয়া এলাকায় চাচাতো ভাইদের হামলায় আবু জাফর শরীফ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের ভাই তোফাজ্জেল শরীফ বলেন, চাচাতো ভাই জামাল শরীফ ও আবুল শরীফের কাছে জাফর কিছু জমি বিক্রি করেন। সেই জমি তারা (চাচাতো ভাই) দলিল লেখকের মাধ্যমে বাড়ির দাগের জমি দলিলে অন্তর্ভুক্ত করে নিয়েছে।
এনিয়ে শনিবার বিকেলে জাফর ও তার চাচাতো ভাইদের মধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে চাচাতো ভাইয়েরা জাফরকে তাদের ঘরের একটি কক্ষে নিয়ে মারধর করে। মুমূর্ষ অবস্থায় তাকে (জাফর) উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493