আটকের পর ৪ লাখ টাকা জরিমানায় মুক্তি পেলো বরগুনা-পিরোজপুরের ১৩ জেলে

  • আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০২১, ০৬:৩৫
  • 883 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০২১, ০৬:৩৫
  • 883 বার পঠিত
আটকের পর ৪ লাখ টাকা জরিমানায় মুক্তি পেলো বরগুনা-পিরোজপুরের ১৩ জেলে

গহিন সুন্দরবনে মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অবৈধ ভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ১৩ জেলে আটক করে সুন্দরবনে নিরাপত্তা টহলে নিয়োজিত স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। পরে ৪ লাখ টাকা জরিমানা আদায়ে তাদের মুক্তি দেওয়া হয়। শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বন আইনে জেলেদের জরিমানা করেন। এর আগে শনিবার ভোর ৬টার দিকে ২টি নৌকা ও জাল সহ জেলেদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা থানার কালীবাড়ি গ্রামের লতিফ আকনের ছেলে জাহাঙ্গীর আকন, মৃত নেছার মাতবরের ছেলে হাবিব মাতবর, পশ্চিম পোড়াকাটলা গ্রামের মুনছুর শিকদারের ছেলে কালাম শিকদার, মধু মিয়ার ছেলে সুমন মিয়া, মৃত রুস্তম হাওলাদারের ছেলে সোহরব হাওলাদার, মোতালেব হাওলাদারের ছেলে মনির হাওলাদার, মৃত দিনছের হাওলাদারের ছেলে কুদ্দুস হাওলাদার এবং একই থানার তালুকের চরদেওয়ানি গ্রামের শাহ আলম হাওয়লাদারের ছেলে শহিদুল হাওলাদার ও অহিদুল হাওলাদার, ফিরোজ জমাদারের ছেলে সিরাজুল ইসলাম, আব্দুল হালিম হাওলাদারের ছেলে মনির হাওলাদার এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ননী গোলাপদিয়া গ্রামের ইমদাদুল হকের ছেলে শাহীন ও শাহ আলমের ছেলে খায়রুল ইসলাম।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম,এ হাসান বলেন, অভয়ারণ্য এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার সময় জেলেদের আটক করে ৪ লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493