ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

  • আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২১, ০২:০৫
  • 847 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২১, ০২:০৫
  • 847 বার পঠিত
ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

ইরাকের বাগদাদে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমির বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। আজ রোববার ভোরে বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। এ ঘটনাকে হত্যা প্রচেষ্টা বলে উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী। তবে প্রধানমন্ত্রী কাদিমি অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে তারা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। খবর রয়টার্সের।

বাগদাদে অত্যন্ত সুরক্ষিত এলাকা গ্রিন জোনে ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবন। এ ছাড়া বিভিন্ন সরকারি ভবন ও বিদেশি দূতাবাসগুলোও এ এলাকায়।
ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলেছে, কাদিমির বাসভবনকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে এবং ঘটনার পর কাদিমি সুস্থ আছেন। তবে বিবৃতিতে হামলার ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হয়নি। ইরাকি প্রধানমন্ত্রীর সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকেও একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, প্রধানমন্ত্রী নিরাপদ আছেন। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

দুজন সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, কাদিমির বাসভবনে অন্তত একটি বিস্ফোরণ হয়েছে। প্রধানমন্ত্রী নিরাপদ আছেন বলে তাঁরাও নিশ্চিত করেছেন। নিরাপত্তা সূত্রগুলোর কাছ থেকে জানা গেছে, হামলায় প্রধানমন্ত্রী কাদিমির ব্যক্তিগত সুরক্ষা বাহিনীর ছয় সদস্য আহত হয়েছেন। ঘটনার সময় তাঁরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দায়িত্বরত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493