শিশুদের অপুষ্টি ও অন্ধত্ব মুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে- জেলা প্রশাসক

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ০৯:২৭
  • 829 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ০৯:২৭
  • 829 বার পঠিত
শিশুদের অপুষ্টি ও অন্ধত্ব মুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে- জেলা প্রশাসক

এ এস সিফাত।। নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) বিষয়ক জেলা এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বরিশাল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, সিভিল সার্জন ডা: মো: মনোয়ার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা: মো: মাহমুদুল হাসান সহ অন্যান্য ডাক্তারবৃন্দ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে। প্রতিটি শিশুর মায়েদের সচেতন হতে হবে যেন কোনো শিশু এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে। প্রজন্মকে অপুষ্টি ও অন্ধত্ব মুক্ত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

সিভিল সার্জন ডা: মো: মনোয়ার হোসেন বলেন, ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল শিশুর বিকাশে সাহায্য করে। শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে এবং শিশু মৃত্যুর হারকে কমিয়ে আনে। পাশাপাশি তিনি বলেন, সঠিক মাত্রায় ভিটামিন এ ক্যাপসুল শিশুকে খাওয়াতে হবে। নইলে মাথা ঘোরা ও বমি বমি ভাব হতে পারে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493