বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২১, ০৭:১১
  • 892 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২১, ০৭:১১
  • 892 বার পঠিত
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস ও টেম্পোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাসির বিশ্বাস (৫৫), জাহাঙ্গীর মৃধা (৪৫) ও মিরাজুল ইসলাম (৩২)।

ঝালকাঠির নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও নিহতের স্বজনরা জানান, সকালে বাকেরগঞ্জের দিক থেকে একটি টেম্পো বরিশালে আসছিল। পথে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর তিন যাত্রী ও মাইক্রোবাসচালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্মাণশ্রমিক নাসির বিশ্বাসের মৃত্যু হয়।

এছাড়া গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাসচালক জাহাঙ্গীর ও তরকারি ব্যবসায়ী মিরাজুলকে ঢাকায় পাঠানো হয়। পথিমধ্যে জাহাঙ্গীর ও মিরাজুলের মৃত্যু হয়। নাসির নামে আরও একজন গুরুতর আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অবস্থা গুরুতর থাকায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা ও তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলামকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে রাস্তায় তারা মারা যান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581