টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

  • আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২১, ০৮:৩৯
  • 690 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২১, ০৮:৩৯
  • 690 বার পঠিত
টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান ক্রিকেট দল।

এই ম্যাচের জয়ী দল প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পাওয়া নিউজিল্যান্ডের সঙ্গে রোববার ফাইনালে অংশ নেবে।

অতীতে পাকিস্তান ও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ফরম্যাটে ২৩ ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে ৯ ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া আর ১৩টিতে জয় পায় পাকিস্তান।

আর টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে উভয় দল ৬ ম্যাচে অংশ নেয়। সমান ৩টি করে ম্যাচে জয় পায় পাকিস্তান-অস্ট্রেলিয়া।

দুই দলের সবশেষ ৩ ম্যাচের দুটিতে জয় পেয়েছে পাকিস্তান। একটিতে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করেই পাকিস্তান বেশি সাফল্য পেয়েছে। প্রথমে ব্যাট করে নয়টিতে জিতেছে পাকিস্তান। ৪টিতে জিতেছে অস্ট্রেলিয়া।

অতীত সমীকরণ ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় অস্ট্রেলিয়ার চেয়ে একধাপ এগিয়ে পাকিস্তান। মাঠের খেলা শেষ হওয়ার আগে হলফ করে বলা মুশকিল কে জিতবে। তবে জয়ের পাল্লা পাকিস্তানের পক্ষেই ভারি।

পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ ও শাহিন আফ্রিদি।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493