পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রাবাসের ফ্লোর দেবে ৮ ছাত্র আহত

  • আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২১, ০৫:৫৩
  • 838 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২১, ০৫:৫৩
  • 838 বার পঠিত
পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রাবাসের ফ্লোর দেবে ৮ ছাত্র আহত

পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসে ফ্লোর দেবে গিয়ে আট শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, ছাত্রাবাসে এলার্ট মিটিং শেষ করে বের হয়ে সবাই বারান্দায় দাঁড়ান। এ সময় হঠাৎ করে ফ্লোরের নিচে প্রায় সাত ফিট গর্ত হয়ে যায়। এ গর্তে আট ছাত্র পড়ে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে কলেজ ছাত্রাবাসের সহকারী হল সুপার মো. সামিম আহম্মেদ বলেন, সাম্প্রতিক সময়ে ড্রেজার মেশিন দিয়ে কলেজের মাঠে বালি ভরাট করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বালির সঙ্গে থাকা পানি বের হয়ে যাওয়ার সময় হোস্টেলের ওই অংশ থেকে মাটি সরে যায়। ফলে এমনটা ঘটে। রাতে যে আট শিক্ষার্থী আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন হোস্টেলে ফিরেছেন, বাকি তিন চার জন এখনো হাসপাতালে আছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493