পিরোজপুরে গুলিবিদ্ধ যুবলীগ সম্পাদক শুভ’র মৃত্যু

  • আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২১, ০৬:০৯
  • 832 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২১, ০৬:০৯
  • 832 বার পঠিত
পিরোজপুরে গুলিবিদ্ধ যুবলীগ সম্পাদক শুভ’র মৃত্যু

পিরোজপুর সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবলীগ নেতা ফয়সাল মাহবুব শুভ (৩২) মারা গেছেন। রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ফয়সাল মাহবুব শুভ জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের গোয়ালতা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মো. হানিফ হোসেনের ছেলে এবং তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭ নভেম্বর রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়িস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফাজ্জেল হোসেন স্বপন ও বিদ্রোহী প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মাতুব্বরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ আটজন গুরুতর আহত হন। তাদের মধ্যে যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরদিন ৮ নভেম্বর দুপুরে শুভকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানী ঢাকায় নেওয়া হয়। ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) রাতে মারা যান শুভ।
নির্বাচনী সহিংসতায় গুলি ছোড়ার ঘটনার পরপরই অভিযুক্ত নাছির উদ্দিন মাতুব্বরকে আটক করে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয় তাকে। এরপর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, সোমবার দিনগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়েছে। নির্বাচনী সহিংসতায় করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493