সন্ধ্যা নদীতে সাড়ে ৬ হাজার বস্তা সারসহ কার্গোডুবি

  • আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০২১, ০৬:৩১
  • 790 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০২১, ০৬:৩১
  • 790 বার পঠিত
সন্ধ্যা নদীতে সাড়ে ৬ হাজার বস্তা সারসহ কার্গোডুবি

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে সাড়ে ৬ হাজার বস্তা সার নিয়ে একটি কার্গো ডুবে গেছে। তবে চালক ও দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। সোমবার দুপুরে উপজেলার খোদাবকস এলাকার সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন কুমার সাহা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘দুপুরের দিকে আমরা নদীর পাড় থেকে দেখি সবুজ রঙের একটি কার্গো ধীরে ধীরে ডুবে যাচ্ছে। বিকেল ৪টার দিকে এটি পুরোপুরি ডুবে যায়।’
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘৫০ কেজি ওজনের সাড়ে ৬ হাজার বস্তা সার ছিল নৌযানটিতে। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া থেকে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গুদামে সারগুলো নেওয়া হচ্ছিল। পানিতে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সারগুলো নষ্ট হয়ে গেছে। আর কার্গোটি নদীতে পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে। ইউএনও রিপন কুমার সাহা বলেন, কার্গোটি কীভাবে ডুবল তা নিশ্চিত হওয়া যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493