ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২২, ০৫:৪৫
  • 736 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২২, ০৫:৪৫
  • 736 বার পঠিত
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার দুই দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মইন হাওলাদার মারা গেছেন। গতকাল রোববার বেলা ৩টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মইন রাজাপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর হাওলাদারের একমাত্র ছেলে এবং তিনি রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
জানা গেছে, গত ৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বরিশাল পিরোজপুর আঞ্চলিক সড়কের রাজাপুর বিশ্বাস বাড়ি নামক স্থানে বিপরীতমুখী টমটমের সঙ্গে মইনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মইন গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

অবস্থার অবনতি হলে, রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581