মা হচ্ছেন পরীমনি

  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২২, ০৬:১৩
  • 715 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২২, ০৬:১৩
  • 715 বার পঠিত
মা হচ্ছেন পরীমনি

মা হতে যাচ্ছেন আলোচিত নায়িকা পরীমণি। সোমবার বিকেলে সমকালকে তিনি নিজেই এ খবর দেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ বলেও জানান তিনি।

পরীমণি বলেন, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। দুপুরে ডাক্তারের কাছে গেলে সুখবরটি পাই। এরপরই সবাইকে জানাই। এমন খবরে আমি আর রাজ দুজনেই অন্য এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। খবরটি পাওয়ার পর দুজনের চোখেই জল চলে এসেছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

সোমবার দুপুরে দুজনের একটি ছবি শেয়ার করেন শরিফুল রাজ। শেয়ার করে তিনি নিজের আইডিতে লিখেন, অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী!
সোমবার দুপুরে এ ছবিটি শেয়ার করেন শরিফুল রাজ। ক্যাপশনে তিনি লিখেন, অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী!

পরীমণী জানান, গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। এরমধ্যে তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর দেন পরী। সেই ঘটনা নিশ্চিত করেন পরিচালক গিয়াসউদ্দীন সেলিম।

জানা গেছে, আগামী দেড় বছর কাজ করবেন না পরীমণি।
এ ব্যাপারে শরিফুল রাজ বলেন, ১৭ অক্টোবর পরীকে আমি বিয়ে করি।

বিয়ের খবর না জানিয়ে সরাসরি বাবা-মা হওয়ার খবর জানানোর বিষয়টি জানতে চাওয়া হয় রাজের কাছে। তখন তিনি বলেন, গত বছরের ১৭ অক্টোবর আমরা নিজেরা বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছি।

শরিফুল রাজ বলেন, পরী আমার সন্তানের মা হচ্ছে। সে মা হওয়ার পর বড় করে বিয়ের আয়োজন করব।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493