করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউতে

  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২২, ০৬:১৮
  • 729 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২২, ০৬:১৮
  • 729 বার পঠিত
করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউতে

প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তাকে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবারের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আপাতত স্থিতিশীল আছে ৯২ বছর বয়সী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা। এ বয়সে করোনায় আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে নেওয়া হয়ে তাকে।

লতা মঙ্গেশকরের পরিবারের অনুরোধ, ‘দয়া করা আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন।’ এসময় পরিবারের পক্ষ থেকে লতা মঙ্গেশকরের জন্য প্রার্থনা চাওয়া হয়।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, লতা মঙ্গেশকর এমনিতেই বেশ কয়েক বছর ধরে গৃহবন্দি। বাইরে খুব বেশি একটা বের হন না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তিনি। বিভিন্ন বিষয় নিয়ে টুইট করতে দেখা যায় তাকে। ধারণা করা হচ্ছে, তার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি অথবা পরিচারিকার কাছে থেকে সংক্রমিত হয়েছেন তিনি।

সাত দশক ধরে দর্শক ও সমালোচক হৃদয় তৃপ্ত করে চলা ভারতীয় সংগীতের এই জীবন্ত কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন। কিন্তু তার সংগীত ভারত ছাপিয়ে তাকে পৌঁছে দেয় বিশ্বসংগীতের দরবারে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581