শাহরুখের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২২, ০৬:৩৬
  • 735 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২২, ০৬:৩৬
  • 735 বার পঠিত
শাহরুখের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

বোমা দিয়ে শাহরুখ খানের বাড়ি উড়িয়ে দেওয়া হবে— টেলিফোনের মাধ্যমে এমন হুমকির খবর পেয়েছিল ভারতের মহারাষ্ট্র পুলিশ। কে, কেন এমন ফোন করলেন—সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শাহরুখ খানের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশ থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম জিতেশ ঠাকুর। মধ্যপ্রদেশের জবলপুর এলাকার বাসিন্দা তিনি। অভিযোগ, গত ৬ জানুয়ারি মহারাষ্ট্র পুলিশের কন্ট্রোলরুমে ফোন করেন জিতেশ। জানান, মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় বোমা বিস্ফোরণ করানো হবে। এর তালিকায় রয়েছে শাহরুখ খানের সাধের বাড়ি ‘মান্নাত’। বোমা দিয়ে মান্নাত উড়িয়ে দেওয়ার হুমকি দেন জিতেশ।

ফোনে জিতেশের হুমকি পেয়েই তৎপর হয় মহারাষ্ট্র পুলিশ। খোঁজ নিয়ে দেখা যায়, ফোনটি মধ্যপ্রদেশের জবলপুর থেকে এসেছে। প্রায় সঙ্গে সঙ্গে জবলপুর পুলিশকে খবর দেওয়া হয়। একটু খোঁজখবর নিতেই জিতেশের পরিচয় জানতে পারে পুলিশ। জানা যায়, এমন কাজ আগেও করেছেন জিতেশ।

কিন্তু কেন এভাবে ফোনে হুমকি দেন জিতেশ? জানা গেছে, স্ত্রীর সঙ্গে প্রায়ই অশান্তি হয় তার। তার জেরেই মদ্যপান করে এমন কাণ্ড ঘটান তিনি। এর আগে একাধিকবার মধ্যপ্রদেশ সরকারের কন্ট্রোলরুমে ফোন করে হুমকি দিয়েছেন। এবার মদ্যপ অবস্থায়ই মহারাষ্ট্র পুলিশের কন্ট্রোলরুমে ফোন করেন। এ ঘটনার সঙ্গে নাশকতার কোনো যোগ নেই বলেই আপাতত পুলিশের ধারণা।

গ্রেপ্তার জিতেশকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। খুব শিগগিরই আদালতে তোলা হবে তাকে। মহারাষ্ট্র পুলিশ ইতোমধ্যেই মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। শোনা গেছে, প্রয়োজনে মহারাষ্ট্র পুলিশের একটি টিম জিতেশকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581