পটুয়াখালীর দশমিনা শিক্ষা অফিস নিয়ে দুর্নীতির পোষ্ট ভাইরাল

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১০:২৭
  • 919 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১০:২৭
  • 919 বার পঠিত
পটুয়াখালীর দশমিনা শিক্ষা অফিস নিয়ে দুর্নীতির পোষ্ট ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর দশমিনা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিজানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা শিক্ষা অফিসের দুর্নীতি নিয়ে দেয়া পোষ্ট ভাইরাল টক অবদ্যা টাউনে পরিনত হয়েছে। সোমবার রাত ৯ টা ৪৪ মিনিটে ও রাত ১০ টায় ২২ মিনিটের সময়ে ফেসবুকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দুর্নীতি নিয়ে আলাদা আলাদা দেয়া দুটি পোষ্ট শেয়ার ও কপি পেষ্টের মাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। যা এখন উপজেলা শহরসহ সর্বত্র আলোচনা-সমালোচনার শীর্ষে রয়েছে।

ফেসবুক পোষ্টে উপজেলা যুবলীগের ওই নেতা লেখেন, আজ  (সোমবার) দশমিনায় নতুন প্রাইমারী (প্রাথমিক) স্কুলে ৫৩ জন শিক্ষকের বিল হয়েছে। প্রত্যেকের কাছ থেকে ৩ লক্ষ টাকা করে দশমিনা প্রাইমারী (প্রাথমিক) শিক্ষা অফিস নিয়েছে।

অপর একটি পোষ্ট তিনি লেখেন, আজ  (সোমবার) দশমিনায় সদ্য জাতীয় করনকৃত ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে ১ কোটি ৭৬ লক্ষ টাকার দুর্নীতি ও লুটপাট।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিজান বলেন, যে সব শিক্ষক দেশের (উপজেলা সদরের) তাদের থেকে ৩ লাখ ও যারা চরের তাদের থেকে ৪ লাখ করে মোট ৫৩ জনের কাছ থেকে চেকের মাধ্যমে টাকা নেয়া হয়েছে। তিনি আরও জানান, উপজেলা শিক্ষা অফিসার শিক্ষকদের কাছ থেকে আগে চেক রেখে দিয়েছেন। পরে চরবোরহানের মো. সোহাগ নামে এক শিক্ষকের মাধ্যমে জনতা ব্যাংক দশমিনা শাখা থেকে এসব টাকা উত্তোলন করেন। যার অডিও কল রেকডিং ও ভিডিও ওই যুবলীগ নেতার কাছে সংরক্ষিত আছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মু. জাহিদ উদ্দিন ফেসবুকে ভাইরাল হওয়া পোষ্ট সম্পর্কে বলেন,  আমি দেখেছি। আমি কোনও জবাবও লেখি নাই। এটার সাথে আমি ও আমার অফিস সংশ্লিষ্ট না।

পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ছাইয়াদউজ্জামান বলেন, আমার কাছে গতকালও একজন জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493