সঙ্গীতশিল্পী আসিফের বিচার শুরু

  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২২, ০২:২৮
  • 721 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২২, ০২:২৮
  • 721 বার পঠিত
সঙ্গীতশিল্পী আসিফের বিচার শুরু

সঙ্গীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। তথ্য-প্রযুক্তি আইনে সঙ্গীতশিল্পী শফিক তুহিনের দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। একইসঙ্গে এই মামলায় আগামী ২৩ জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

এদিন আসিফের পক্ষে আইনজীবী মইন ফিরোজ অব্যাহতি চেয়ে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম অব্যাহতির আবেদনের বিরোধিতা করে অভিযোগ গঠনের আর্জি জানান। গত ৮ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত পরদিন আদেশের জন্য রাখেন। পরে তা পিছিয়ে ১৩ জানুয়ারী ধার্য করেন আদালত।
এদিন আইনজীবীরা আবারও শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আদেশ দিয়ে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
২০১৮ সালের ৪ জুন গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন আসিফের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১ জুন চ্যানেল টোয়েন্টিফোরের সার্চ লাইট অনুষ্ঠানের মাধ্যমে শফিক তুহিন জানতে পারেন, অনুমতি ছাড়াই আসিফ আকবর তারসহ বিভিন্ন গীতিকার ও সুরকারের ৬১৭টি গান বিক্রি করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493