কলাপাড়ায় ঐতিহ্যবাহী মহিষের লড়াই

  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২২, ০৬:০৬
  • 671 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২২, ০৬:০৬
  • 671 বার পঠিত
কলাপাড়ায় ঐতিহ্যবাহী মহিষের লড়াই

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি/ পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের আবাসন সংলগ্ন বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়। স্থানীয় মো.শহজান তালুকদার ও মো.কামাল তালুকদার এর আয়োজন করেন। এতে তাদের দু’টি বলি মহিষ অংশগ্রহন করে। থেমে থেমে চলে এ লড়াই। যা দেখে উল্লাসিত দর্শকরা ছিলো বিলের চার পাশে।
স্থানীয়রা জানায়, দুইটি মহিষ প্রচন্ড ভাবে একে অপরকে হারানোর জন্য যুদ্ধ চালাচ্ছিলো। লড়াই শেষ না হলেও মহিষ পালক ওই মহিষ দু’টিকে বিভক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু কোন কিছুতেই যেন থামছিলোনা মহিষ দু’টি। প্রায় ৩০ মিনিট লড়াইয়ের এক পর্যায় মো.কামাল তালুকদারের মহিষ মো.শহজান তালুকদারের মহিষকে পরাজিত করে।
বলি মহিষের মালিক মো.শাহজান তালুকদার বলেন, বাড়িতে অনেক মহিষ আছে। তবে চেলা দেয়ার জন্য গত ১১ দিন আগে এ মহিষটি কেনা হয়েছে। তাই চাচাতো ভাইর ছেলের একটি বলি মহিষের সাথে লড়াই দেয়া দেয়া হয়। এতে তার মহিষটি পরাজিত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
অপর বলি মহিষের মালিক মো.কামাল তালুকদার বলেন, মহিষের লড়াই গ্রামবাংলার ঐতিহ্য। তাদের বাপ দাদারা বিগত দিনে এ রকম আয়োজন করেছেন। আমরাও পারিবারিকভাবে এ মহিষের লড়াইয়ের অয়োজন করেছি।
বলিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ন কবির বলেন, শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে এ মহিষের লড়াই সম্পন্ন হয়েছে। আমিও সেখানে উপস্থিত ছিলাম। এমন লড়াই এখন আর সচারচর দেখা যায়না।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493